সহকারী পরিচালক আয়শা ছিদ্দিকা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, এই আকস্মিক দুর্ঘটনায় ইতিমধ্যে বৈমানিকসহ ১৯ জন নিহত এবং ১৬৪ জন আহত হয়েছেন।
স্ট্রিম ডেস্ক

দুর্ঘটনা মোকাবিলা এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করছিলেন বৈমানিক ফ্লাইট ল্যাফটেন্যান্ট মোঃ তৌকির ইসলাম। আজ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়েছে।

আহত সকলকে বিমানবাহিনীর হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্সের সহায়তায় সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এবং নিকটস্থ হাসপাতালে দ্রুত স্থানান্তর করা হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
উল্লেখ্য, বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে আজ সোমবার বেলা ১টা ৬ মিনিটে রাজধানীর কুর্মিটোলা এলাকায় অবস্থিত বিমানবাহিনী ঘাঁটি এ কে খন্দকার থেকে উড্ডয়ন করে। উড্ডয়নের পরে যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে বিমানটি। পরে এটি মাইলস্টোন স্কুল এবং কলেজের দোতালা একটি ভবনে আঘাত হানে। এই দুর্ঘটনার কারণ উদ্ঘাটনের জন্য ইতিমধ্যে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠিত হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনী গভীরভাবে মর্মাহত। তারা হতাহতদের সর্বাত্মক চিকিৎসাসহ সার্বিক সহযোগিতায় তৎপর রয়েছে।
দুর্ঘটনাস্থলে সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন), বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও উদ্ধারকারী দল উপস্থিত রয়েছেন। আরও উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান, প্রিন্সিপাল স্টাফ অফিসার, সশস্ত্র বাহিনী বিভাগসহ সামরিক বাহিনী ও সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
সেনাবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, র্যাব এবং ফায়ার সার্ভিস দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে এবং পরিস্থিতি উত্তরণের সর্বাত্মক চেষ্টা করছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকার সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধের বাগানে পারিজাত ফুলগাছ রোপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২৪ মিনিট আগে
শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষা কারিকুলামে কোনো পরিবর্তন আনা হবে না। তবে রিভিউ করা হবে।
২৬ মিনিট আগে
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, “বিচারপতি মানেই সৎ। বিচারক শব্দটির সঙ্গেই সততার বৈশিষ্ট্য জড়িত।” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ দুর্নীতি করলে তাঁর বিরুদ্ধে শুধু প্রশাসনিক ব্যবস্থাই নয়, দুর্নীতির মামলাও দেওয়া হবে। দুর্নীতি করে কেউ পার পাবে না।
২৭ মিনিট আগে
যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
১ ঘণ্টা আগে